1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল গণঅভ্যুত্থানের পর ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীরাই রক্ত ঝরাচ্ছে আন্ডারওয়ার্ল্ডে নিষিদ্ধ শূকরের মাংসও আমদানি করতে চেয়েছিলেন ড. ইউনূস মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০ শিশুকে ধর্ষণের চেষ্টা, মাকে বলে দেবে বলায় গলা টিপে হত্যা নিউইয়র্কে মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ‘মিটিংয়ে ডেকে পরিচালক আমাকে বিকিনি পরে দেখাতে বলেন’ গুলশানে মদ খেয়ে মাতলামি, গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জে টহল পুলিশের ওপর সশস্ত্র হামলা, শর্টগান ছিনতাই সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের

যারা কফি ভালোবাসেন আজকের দিনটি তাদের 

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৭১ জন দেখেছেন

এসপ্রেসো, ক্যাপুচিনো, লাতে, ফ্র্যাপুচিনো, মোকা, অ্যামেরিকানো নাকি আফোগাতো? আপনি কোনটি বেছে নেবেন? কারণ আজকের দিনটি শুধুই কফিপ্রেমিদের জন্য। আমাদের দেশে চায়ের জনপ্রিয়তা থাকলেও কফিপ্রেমিদের সংখ্যাও কিন্তু কম নয়। সময়ের সঙ্গে সঙ্গে কফির জনপ্রিয়তাও বেড়ে চলছে।

যদি আপনাকে প্রশ্ন করি, এক কাপ কফির সঙ্গে সবচেয়ে ভালো কী যায়? তখন কি উত্তর দেবেন? মার্কিন গায়ক ও অভিনেতা হেনরি রোলিন্স এর সহজ একটি উত্তর কফিপ্রেমিদের দিয়েছেন। তার মতে, এক কাপ কফির সঙ্গে সবচেয়ে ভালো যায় আরেক কাপ কফি! কফির জাদুতে মুগ্ধ মানুষরা কেবল এক কাপ কফিতে সন্তুষ্ট থাকেন না; তাদের মন চায় আরও এক কাপ।

কফিপ্রেমিদের জন্য ১ অক্টোবর আন্তর্জাতিক কফি দিবস পালন করা হয়। কফির জনপ্রিয়তার দিকে খেয়ালে রেখে ২০১৪ সালে ১ অক্টোবর আন্তর্জাতিক কফি দিবস হিসাবে ঘোষণা করে আন্তর্জাতিক কফি সংস্থা (আইসিও)। ২০১৫ সালে ইতালিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক কফি দিবস উদযাপিত হয়।

বিশ্বের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও পালন করা হয় কফি দিবস। দিনটিকে পালন করতে শহরের অনেক কফি হাউস ও ক্যাফে তাদের ক্রেতাদের জন্য আজকের দিনে বিনামূল্যে কফি, বোজো অফার (একটি কিনলে আরেকটি ফ্রি), মূল্যছাড় এবং গেম খেলে কফি জেতার সুযোগ দিচ্ছে। যারা কফিপ্রেমী, তাদের জন্য আজকের দিনটি হবে আনন্দের, কারণ প্রিয়জনের সঙ্গে কফির চুমুকে বিশেষ এই দিনটি উদযাপন করার সুযোগ রয়েছে হাতের নাগালেই। এখন জেনে নেওয়া যাক, কোন কোন কফিশপে আজকের দিনে কী কী অফার দেওয়া হচ্ছে।

তবে মজার ব্যাপার হলো, পৃথিবীতে সবচেয়ে বেশি কফির উৎপাদন হয় ব্রাজিলে, কফি পানের দিক থেকে এগিয়ে আছে ফিনল্যান্ড। পানীয় হিসেবে কফি রয়েছে বিশ্বে জনপ্রিয়তার শীর্ষে। কফির উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং বেশ কিছু উপকারী উপাদানের জন্য কফি অনেক রোগের ঝুঁকি কমাতে সক্ষম।

এছাড়া শরীরে অতিরিক্ত চর্বি কমাতে প্রাকৃতিক উপাদানের মধ্যে ক্যাফেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত কফি পান হরমোন এপিনেফ্রিন বৃদ্ধি করতে সাহায্য করে। এতে শারীরিক কর্মক্ষমতা, পেশি শক্তি এবং সামগ্রিক ধৈর্য বৃদ্ধিতে সহায়ক। ফলে বিষণ্নতা-উদ্বেগের বিরুদ্ধে লড়াই করে মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি পায়।

পছন্দ মতো এককাপ কফি নিয়ে উপভোগ করতে পারেন আজকের দিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )