1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

‘বিএনপির ফাইনাল পরীক্ষা আগামী জাতীয় নির্বাচন’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৯ জন দেখেছেন

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। ছাত্র সমাজের নেতৃত্বে বিএনপি ও বিরোধী দলগুলোর সহযোগিতায় এ অভ্যুত্থান সফল হয়েছে। তবে গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের বিদায় যেমন স্বস্তির, তেমনি একটি শিক্ষা। ভবিষ্যতে কেউ যদি অন্যায় অবিচার করে তাদের একই ধরনের বিচার হবে।

তিনি শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর কলেজ মাঠে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র জনতা আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ একের পর এক প্রহসনের নির্বাচন ও জনগনের উপর অত্যাচারের কারণে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তাই পতনের পর শেখ হাসিনাসহ তার সকল নেতাকর্মী পালিয়ে গেছে। তিনি বলেন, বিএনপি এখনো বিরোধী দল। আওয়ামী লীগ সরকারের পতনের মধ্যদিয়ে বিএনপি টেস্ট পরীক্ষা পাস করেছে। ফাইনাল পরীক্ষা আগামী জাতীয় নির্বাচন। তাই নেতাকর্মীদের জনগনের সাথে সুসম্পর্ক করে তাদের মূল্যায়ন করতে হবে।

বিজয়নগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জমির হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট আনিছুর রহমান মঞ্জু, এডভোকেট গোলাম সারোয়ার খোকন, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ। পরে বিশেষ দোয়া পরিচালনা করেন কবীর হোসেন মোল্লা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )