1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

চসিকের হিসাব কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০২ জন দেখেছেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) হিসাবরক্ষক মাসুদুল ইসলামকে ‘গুরুতর অপরাধে’ অভিযুক্ত করেছে তদন্ত কমিটি। এরপর তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়। বিধি মোতাবেক কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী ১০ কার্যদিবসের মধ্যে জানাতে বলা হয়েছে।

সোমবার চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

জানা যায়, চেক ছাড়ানোর সময় ঠিকাদারের কাছ থেকে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হয়। এরপর গত ২৭ আগস্ট ঘুষ গ্রহণের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি সাত কর্মদিবস তদন্ত করে তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের প্রাথমিক সত্যতা পায় বলে প্রতিবেদন জমা দেন।

চসিকের প্রধান নির্বাহী নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, হিসাব বিভাগের হিসাবরক্ষক মাসুদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে ঘুষ গ্রহণের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়া য়ায়। তাই চসিক কর্মচারী চাকরি বিধিমালা অনুযায়ী গুরুতর অপরাধে অভিযুক্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তাকে আত্মপক্ষ সমর্থন করতে বলা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )