1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসী আওয়ামী লীগ নেতাদের ঐক্যের আহ্বান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে একসঙ্গে কাজের অঙ্গীকার ​”চলতি বছরেই দেশে ফিরব” — এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৪০ নেপালি নাগরিক নিহত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৫ জন দেখেছেন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৪০ জন নেপালের নাগরিক নিহত হয়েছেন। এই সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জাতীয় দৈনিক কাঠমান্ডু পোস্ট এ তথ্য জানিয়েছে।

মস্কোতে অবস্থিত নেপালের দূতাবাস জানিয়েছে, ডিএনএ টেস্টের মাধ্যমে ৪০ জন নেপালির মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। তবে ডিএনএ পরীক্ষার কাজ এখনও চলমান। ধারণা করা হচ্ছে, যুদ্ধে নিহত নেপালিদের সংখ্যা ৫০ ছাড়িয়ে যেতে পারে।

এই নিহত নেপালিরা সবাই রুশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। যদিও তাদের জাতীয়তা শনাক্ত করা গেছে। কিন্তু এখনও তাদের নাম, পরিচয় এবং কোন অঞ্চলের বাসিন্দা ছিলেন তা নির্ধারণ করা সম্ভব হয়নি।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর, বিভিন্ন ভিসার মাধ্যমে প্রায় ২০০ নেপালি নাগরিক রাশিয়ায় গিয়ে রুশ সেনাবাহিনীতে যোগ দেন। ২০২৩ সালের ২৭ ডিসেম্বর নেপালের পররাষ্ট্রমন্ত্রী এনপি সৌদ এক সাক্ষাৎকারে জানান, এই যুদ্ধ শুরু হওয়ার পর নিখোঁজ হয়েছেন অন্তত ১০০ জন নেপালি নাগরিক।

নেপালের তরুণরা রুশ সেনাবাহিনীতে যোগদানের পর যুদ্ধে অংশ নিয়ে প্রাণ হারিয়েছেন। যুদ্ধে তাদের এভাবে হারানো নেপালের জন্য একটি হৃদয়বিদারক বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )