1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
জাপানের রাষ্ট্রদূতের ইয়ামাহা কারখানা পরিদর্শন ‘সালমানের শ্বশুর’ পরিচয়ে আপত্তি শেখ নূর ইসলামের, টসবন্ডের মালিকানাও অস্বীকার ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর জাতীয় সফটওয়্যার আর্কিটেকচার ছাড়া বাড়তে পারে সরকারি ডিজিটাল ব্যবস্থার জটিলতা মুঠোফোন সেবার মান বাড়াতে তরঙ্গ নিলাম নিয়ে রবি–বাংলালিংকের ভিন্নমত নেপালে ভয়াবহ তুষারধসে ১৫ পর্বতারোহী শ্রমিকের মৃত্যু এক দিনে ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার, আবার ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ভুল কৌশল ও তারকাদের বিদায়ে জৌলুশ হারাচ্ছে নাইকি দক্ষিণ কোরিয়ায় ‘গোলাপি সমুদ্র’, হাজারো মানুষের ছুটে চলা সিজিএসের সম্মেলন, শেখ হাসিনাকে অবতরণের অনুমতি না দিলে ‘অন্যরকম পরিস্থিতি’ হতো: ভারতীয় হাইকমিশনার

আইডিয়া ইনোভেশনে সারাদেশের মধ্যে চ্যাম্পিয়ন মেরিটাইম ইউনিভার্সিটি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২০৫ জন দেখেছেন

সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্যোক্তাদের জন্যে ইন্টারেক্টিভ কেয়ারস এর বরাবরের মত এবারের আয়োজন আইডিয়া ইনোভেশন ৪.০ এর আয়োজন সম্পন্ন হয়। এ নিয়ে ৪র্থ বারের মত দেশ ও সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যাকে সমাধান করে একটি ব্যবসার মডেল তৈরি করা যায় সেটি সংগঠিত হয়। শনিবার (২০ এপ্রিল) ডেইলী স্টার অডিটোরিয়ামে চূড়ান্ত পর্বে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির তিন জন শিক্ষার্থীর দল ‘পিক্সিডাস্ট’।

গত বছর সেপ্টেম্বরে শুরু হওয়া এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি দলের সদস্যরা হলেন নূর মোহাম্মদ শুভ, সিফাতুল আলম এবং তৌফিক ফুয়াদ প্রান্ত।

সারাদেশ হতে প্রায় ২৫০টি দল ৫১ টি বিশ্ববিদ্যালয় হতে এই প্রতিযোগিতার খেতাব অর্জনের জন্য লড়াই করে। এ বছরের প্রতিপাদ্য বিষয় ছিলো স্মার্ট বাংলাদেশ। বর্তমান বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে নিয়ে যেতে তরুণ উদ্যোক্তাদের দেয়া সমাধান নিয়ে লড়াইয়ে চূড়ান্ত পর্বে ২৫০ থেকে ৭ টি দল শেষ বারের মত উপস্থাপন করে।

সমাপনী অনুষ্ঠানের বিচারক মণ্ডল হিসেবে ছিলেন সরজিৎ বরাল(রিজিওনাল ম্যানেজার, ব্রিটিশ আমেরিকান টোবাকো), শাহীন সিয়াম( সিএসও, শপ আপ), রাশেদুন নবী( কাস্টমার সাক্সেস লিড, কানেক্টেড হেলথ সিঙ্গাপুর), মার্ক অনুপম মল্লিক(কান্ট্রি লিড অব বিজনেস সার্ভিসেস, কোড ক্রাফটার্স ইন্টারন্যাশনাল)। প্রধান অতিথি হিসেবে ছিলেন রেয়ার আল সামির( প্রতিষ্ঠাতা ও সিইও, ইন্টারেক্টিভ কেয়ারস)। অনুষ্ঠানের শেষে আইডিয়া ইনোভেশন ৫.০ এর ও পর্দা উন্মোচন করা হয়।

চ্যাম্পিয়ন দলের সদস্য নূর মোহাম্মদ শুভ বলেন,
“দেশি বরেণ্য এত গুলো বিশ্ববিদ্যালয়ের আর এত গুলো দলের মাঝে নিজেদেরকে চ্যাম্পিয়ন হতে দেখার অনুভূতি টা অনন্য। ২০২১ থেকে এখন পর্যন্ত ১০০+ আইডিয়া কম্পিটিশন বা কেস কম্পিটিশন গুলোতে অংশগ্রহণ করা হয়েছে৷ তবে কখনো চ্যাম্পিয়ন হবার স্বাদ পাইনি। আজ সেই অপ্রাপ্তি পূর্ণতা পেল। আমরা সকলের কাছেই শুভ কামনা ও দোয়া প্রার্থী”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )