1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

৬৫ জন রোহিঙ্গাবাহী নৌকা প্রতিহত করলো বিজিবি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১২০ জন দেখেছেন

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া নাফনদী জিরো লাইন দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৬৫ জন রোহিঙ্গা বোঝাই একটি নৌকাকে প্রতিহত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার হ্নীলার নাফনদীর দমদমিয়া সংলগ্ন জিরো লাইন থেকে রোহিঙ্গা বোঝাই নৌকাটি প্রতিহত করা হয়। টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মহিউদ্দিন আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, মঙ্গলবার দুপুরের দিকে একটি কাঠের নৌকা বোঝাই ৬৫ জন রোহিঙ্গার দলকে নাফনদীর জিরো লাইন থেকে প্রতিহত করা হয়। নৌকাটিতে সকলেই পুরুষ ছিলেন। পরে নৌকাটি মিয়ানমারের ফিরে যেতে বাধ্য হয়।

তিনি আরও বলেন, নতুন করে আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। তারা যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারেন, সেই ব্যাপারে সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )