1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
মেসির বিদায়ে আবেগঘন বার্তা রোনালদোর, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে জানালেন শ্রদ্ধা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে দুই ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা সড়ক পরিবহন খাতের চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধের আহ্বান রিজভীর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও যাচাই না করে শেয়ার নয় তানজিদের ঝোড়ো ৮৩ রানের পর ধস, প্রথম দিনে ৩১৭ রানে ৮ উইকেট হারাল বাংলাদেশ এক বছরের মধ্যে নিজস্ব এআই অবকাঠামো চালুর পরিকল্পনা বাংলাদেশের, গুরুত্ব পাবে বাংলা ভাষার প্রযুক্তি গুজবনির্ভর শেয়ার লেনদেন ঠেকাতে নতুন বিধিমালা করছে বিএসইসি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে ফের সংকোচন, পিএমআই নেমে ৪৮.৬ জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলারের ঋণ নিশ্চিত, সুদের হার প্রায় ৫.৩৮ শতাংশ

বাণিজ্যিক উৎপাদনে লালি গুড়

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪
  • ১৩১ জন দেখেছেন

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে যুগ যুগ ধরে আখের রস থেকে তৈরি হচ্ছে তরল গুড়। যা স্থানীয়রা বলে লালি গুড়। লালি তৈরিতে ক্ষতিকর উপাদান মেশানো হয় না। শীতকালে বিভিন্ন পিঠা-পুলির সঙ্গে মুখরোচক লালি স্বাদে আনে ভিন্নতা। অনেকে মুড়ির সঙ্গে মেখেও স্বাদ নেন লালির।

এ বছর এখানে প্রায় দেড় কোটি টাকার লালি বিক্রি হবে, আশা করছে স্থানীয় কৃষি বিভাগ। চাষের খরচ বাড়ায় এবং আখ চাষ কমে যাওয়ায় লালি উৎপাদন কমেছে, বলছেন সংশ্লিষ্টরা। কৃষি বিভাগের তথ্যমতে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, কসবা ও আখাউড়ায় বাণিজ্যিকভিত্তিতে আখ চাষ করা হয়। এসব আখের রস থেকে লালি উৎপাদন করেন চাষিরা।

চলতি বছর বিজয়নগরে ২৫ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। এখান থেকে ১০০ টনেরও বেশি লালি উৎপাদন হবে। যার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। জানা গেছে, বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর, দুলালপুর ও বক্তারমুড়া গ্রামের অর্ধশতাধিক পরিবার বংশ পরম্পরায় লালি উৎপাদন করছে। প্রতি বছর নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলে লালি তৈরি ও বেচাকেনা। প্রতি কেজি লালি গুড় খুচরা বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।

লালি নিতে বিভিন্ন স্থান থেকে মানুষ আসছে বিজয়নগরে। অনেকে লালি নেওয়ার পাশাপাশি আখের রসও খেয়ে যাচ্ছেন। মহিষের চোখ ঢেকে ঘানি টানানোর মাধ্যমে আখ মাড়াই করে রস সংগ্রহ করা হয়। এরপর রস জমিয়ে  ছেকে রাখা হয় বড় কড়াইয়ে। আখের রস দুই থেকে তিন ঘণ্টা জাল দিলে লাল রং ধারণ করে। তারপর নামানো হয় কড়াই থেকে। এভাবেই তৈরি হয় মুখরোচক লালি গুড়।

বিজয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ জানান, লালি গুড় তৈরিতে কোনো ক্ষতিকর উপাদান মেশানো হয় না। এ জন্য এর জনপ্রিয়তা রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )