1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

দেশের উন্নয়ন অগ্রগতি চলমান রাখতে নৌকা মার্কায় ভোট দিন; মায়া

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১২৪ জন দেখেছেন

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের প্রধান সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, দেশের উন্নয়ন অগ্রগতি চলমান রাখতে নৌকা মার্কায় ভোট দিন। প্রধানমন্ত্রী আপনাদের একজন সৎ ও যোগ্য প্রার্থী দিয়েছেন। আমি বিশ্বাস করি আজমত উল্লা খান মেয়র হলে গাজীপুর একটি উন্নত ও সমৃদ্ধ সিটি কর্পোরেশন হবে।

সোমবার (২২ মে) টঙ্গীর শ্রমিক অধ্যুষিত বিসিক এলাকায় নির্বাচনী প্রচারে উন্ডি গ্রুপের একটি তৈরী পোশাক কারখানার শ্রমিকদের কাছে ভোটের জন্য গণসংযোগকালে ভোটারদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোট গ্রহণকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী আজমত উল্লা খানকে নৌকায় ভোট দিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত ও স্মার্ট নগরী গড়ে তোলার সুযোগ করে দিবেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী ও উন্ডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মেজবাহ্ উদ্দিন চৌধুরী প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )