1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

আজ শান্তি সমাবেশ ডেকেছে আ.লীগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১২৬ জন দেখেছেন

শুক্রবার (১৯ মে) ঢাকায় শান্তি সমাবেশ ডেকেছে আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগসহ দলের সহযোগী সংগঠন এই শান্তি সমাবেশের আয়োজন করবে।

এ দিন ঢাকাসহ জেলায় জেলায় পদযাত্রার কর্মসূচি রয়েছে বিএনপির৷

বিএনপির কর্মসূচির দিনে আওয়ামী লীগও কর্মসূচি দিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে। সেই ঘোষণা অনুযায়ী বিএনপির কর্মসূচির দিনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো শান্তি সমাবেশ করে আসছে। এরই ধারাবাহিকতায় শুক্রবারও শান্তি সমাবেশের কর্মসূচি নেওয়া নিয়েছে আওয়ামী লীগ।

শুক্রবার বিকেল তিনটায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা।

আওয়ামী লীগের পাশাপাশি এ দিন দলটির সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগও শান্তি সমাবেশ করবে। যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বেলা ১১টায় যাত্রাবাড়ী এলাকার কাজলা ব্রিজ মসজিদ সংলগ্ন স্থানে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।

এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ৷

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )