1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

সিলেটে নৌকার প্রার্থীর পক্ষে জনগণ ঐক্যবদ্ধ: নানক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৬ মে, ২০২৩
  • ১২৯ জন দেখেছেন

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘সিলেটের মানুষের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দুর্বলতা রয়েছে। নগর উন্নয়নে তিনি দুহাত খুলে বরাদ্দ দিয়েছেন। তাই, এবারের নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ ঐক্যবদ্ধ।’

তিনি বৃহস্পতিবার রাতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সভায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নানক।

তিনি বলেন, ‘দলে খন্দকার মোশতাকের অনুসারী যেমন রয়েছে, তেমনি মুজিবাদর্শের লড়াকু এবং ত্যাগী কর্মীও রয়েছেন। মোশতাক বাহিনীর কারণেই বিগত দিনে এই নগরের অভিভাবক বদর উদ্দিন আহমদ কামরানকে হারতে হয়েছে। এবার সেই সুযোগের পুনরাবৃত্তি দেখতে চায় না আওয়ামী লীগ।’

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘সিলেট সিটি করপোরেশেনের নির্বাচন ২১ জুন। নির্বাচন কমিশন যে কোনো মূল্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্ত জনসমর্থন হারানো বিএনপি এই নির্বাচনে নাখোশ।’

তিনি আরও বলেন, ‘বিএনপি মুখে নির্বাচনে অংশ না নেওয়ার কথা বললেও ভেতরে ভেতরে নিজেদের পছন্দের প্রার্থীকে মাঠে রাখতে মরিয়া। আমরা বিএনপির নির্বাচনে অংশগ্রহণকে স্বাগত জানাই। কিন্তু তাদের দ্বৈতনীতিকে ধিক্কার জানাই।’

নানক বলেন, আওয়ামী লীগ নির্বাচনমুখী দল। সুতরাং বৃহৎ এই দলে একাধিক যোগ্য প্রার্থীই নির্বাচনে অংশগ্রহণ করতে চাইবে। দিন শেষে দলের মনোনীত প্রার্থীর পক্ষেই সবাই একযোগে কাজ করে যাবে । এটাই আওয়ামী লীগ।’

সভায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্ব করেন।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল ও মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুলের সঞ্চালনায় এতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বিশেষ অতিথির বক্তৃতা করেন। প্রধান বক্তা ছিলেণ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

এছাড়াও সভায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. মুশফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ ডন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিফুর রহমান চৌধুরী বক্তব্য রাখেন।-বাসস

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )