1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০২ মে ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ৩০০ কোটি টাকার ট্রান্সফরমার জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, আইন পাসে এটা প্রতিষ্ঠিত সত্য হয়েছে: আইনমন্ত্রী প্রবাসীদের স্বার্থ রক্ষা করতে না পারলে দূতাবাস বন্ধ করা উচিত : জামায়াত আমির ছদ্মবেশে হজ ক্যাম্পে ঢুকে চুরির ঘটনায় দুজন গ্রেপ্তার, ১৭ হাজার সৌদি রিয়াল উদ্ধার ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল গণঅভ্যুত্থানের পর ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীরাই রক্ত ঝরাচ্ছে আন্ডারওয়ার্ল্ডে নিষিদ্ধ শূকরের মাংসও আমদানি করতে চেয়েছিলেন ড. ইউনূস মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০ শিশুকে ধর্ষণের চেষ্টা, মাকে বলে দেবে বলায় গলা টিপে হত্যা নিউইয়র্কে মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার

আগামী নির্বাচনে পরিবর্তন আনাটা খুব জরুরি: মমতা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৩ মে, ২০২৩
  • ১০৬ জন দেখেছেন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ‘দেশে পরিবর্তন আনাটা খুব জরুরি। তাই ২০২৪ সালের লোকসভা নির্বাচন হবে পরিবর্তনের নির্বাচন।’

২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস রাজ্যে তৃতীয় বার ক্ষমতায় আসার পর ২ মে সেই সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি। এ উপলক্ষে মঙ্গলবার ফেসবুকে এক ভিডিও বার্তায় মমতা বলেন, ‘গত ১২ বছরে পশ্চিমবঙ্গে তৃণমূল অনেক কাজ করেছে। অথচ গত ১০ বছরে দিল্লির (বিজেপি) সরকার কিছুই করতে পারেনি। ওরা কেবলমাত্র ইতিহাস বদলে দিয়েছে, অত্যাচার করেছে, সন্ত্রাস করেছে, নোট বাতিল করেছে, জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) এর নাম করে অত্যাচার করছে সেক্ষেত্রে আমরা কেন এই সরকারকে সমর্থন জানাবো?’

বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী দলগুলিকে ফের একবার একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে মমতা বলেন,  ‘তাই আজকের দিনে আমি সব বিরোধী দলগুলোকে একত্রিত হওয়ার আমন্ত্রণ জানাবো। আর আমরা যদি সবাই একত্রিত হই, তবে আমি নিশ্চিত যে এবার বিজেপি ক্ষমতাচ্যুত হবে।’

মমতার দাবি  ‘অত্যাচারিত ও ভয়ঙ্কর সরকারের মানি পাওয়ার, মাসেল পাওয়ার, মাফিয়া পাওয়ারের বিরুদ্ধে আমাদের লড়তে হচ্ছে। তা সত্ত্বেও আমরা মনে করি বাংলা কোনদিন হারেনি, কোনদিন হারবে না। আমরা মাথা নত করে চলি না, মাথা উঁচু করে চলি। আমরা কেবল জনগণের কাছে মাথা নিচু করি, কারণ গণতন্ত্রে জনগণই সব।’

এর আগে এ দিন টুইট করে মানুষকে লড়াই করার বার্তা দেন মমতা। টুইটে তিনি লেখেন, ‘২০২১ সালে আজকের দিনে বাংলার মা-মাটি-মানুষ সারা পৃথিবীতে দেখিয়েছিলেন যে গণতন্ত্রে মানুষের শক্তির চেয়ে বড় কোন শক্তি নেই। আর সেজন্য আমি তাদের কাছে আমার কৃতজ্ঞতা জানাই। প্রকৃত জাতি নির্মাণে আমাদের প্রয়াস জারি রাখতে হবে, দায়বদ্ধতা বজায় রাখতে হবে, কারণ আগামী দিনে আমাদের অনেক যুদ্ধ লড়তে হবে, জিততেও হবে। আমি আজ ‘মা-মাটি-মানুষ দিবসে’ বাংলার সকল মানুষকে আমাদের রাজ্যে গণতন্ত্র বজায় রাখার যে ভূমিকা তারা পালন করেছেন সেজন্য তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )