1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
লজ্জা ঢাকতে নবজাতকের গলা কেটে ফেলা হয় পুকুরে, মা-বাবা আটক জামিনের পর জেলগেট থেকে ফের আটক আওয়ামী লীগ নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী এমপিদের সন্তানদের স্থানীয় স্কুলে পড়ানো বাধ্যতামূলক করা উচিত: রুমিন ফারহানা গাজীপুরের এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ক্বারী রুহেল আহমদ চৌধুরীর পরিবারের পাশে প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীরা বিয়ের ১১ বছর পর সন্তানের জন্ম, মৃত্যু হামে অবশেষে সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয়, হচ্ছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী শিক্ষার্থীদের হাতে ট্যাব দেওয়া হবে: শিক্ষামন্ত্রী শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় রিমান্ডে মাদ্রাসাশিক্ষক, এবার নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যার হুমকি

বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ, হতাশ ওয়াসিম আকরাম

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৫ জন দেখেছেন

পাকিস্তান ক্রিকেট দল ঘরের মাটিতেই টাইগারদের কাছে হোয়াইটওয়াশ হয়েছে। লাল বলের ক্রিকেটে পাকিস্তানের এমন বিপর্যয় দেখে হতাশ দেশটির অনেক সাবেক ক্রিকেটার। গত ওয়ানডে বিশ্বকাপ, এরপর সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও যুক্তরাষ্ট্রের কাছেও হেরেছে পাকিস্তান। পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামও জানালেন হতাশার কথা। বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার শান মাসুদের দলের কঠোর সমালোচনা করেছেন।

বার্তা সংস্থা এএফপি’কে দেয়া এক সাক্ষাৎকারে ওয়াসিম আকরাম বলেছেন, এটা আমাদের ক্রিকেটে বড় ধাক্কা, আমাদের ক্রিকেট নিয়ে কঠিন সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে। যেভাবে তারা ভালো পরিস্থিতি থেকে ম্যাচ হেরেছে, একজন সাবেক ক্রিকেটার, অধিনায়ক ও ক্রিকেটপ্রেমী হিসেবে আমি বিব্রত। আমি আসলে কিছু বুঝতেই পারিনি।

এরপর দেশের মাটিতে সিরিজ হার নিয়ে ওয়াসিম আকরাম আরও বলেন, ঘরের মাঠে আমরা ধারাবাহিকভাবে হারছি। এটাই আমাদের ক্রিকেটের মান সম্পর্কে বলে দেয়। তৃণমূলে কোনো পদক্ষেপ নেই বলেই আমাদের ক্রিকেটের মান নিচের দিকে। আমাদের বিকল্প ক্রিকেটার নেই। এটা নিয়ে কাজ করতে হবে। ক্রিকেট জাতি হিসেবে ধৈর্য ধরতে হবে। দুর্ভাগ্যজনকভাবে এর কোনো দ্রুত সমাধান নেই।

ঘরের মাঠে শেষ ১০ ম্যাচে জয় পায়নি পাকিস্তান। যেখানে ৪ ড্রয়ের বিপরীতে আছে ৬ হার। তার পাশাপাশি একুশ শতকে জিম্বাবুয়ে ও বাংলাদেশের পরই ঘরের মাঠে সবচেয়ে বেশিসংখ্যক ম্যাচে জয়হীন পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে ধবলধোলাইয়ের আগে ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষেও ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের সব কটিতে হেরেছিল পাকিস্তান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )