1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

আ.লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য হলেন সাইফুল ইসলাম ভুইয়া অশ্রু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১১১ জন দেখেছেন

কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম ভূঁইয়া অশ্রু।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই উপ-কমিটি অনুমোদন করেছেন বলে গত ৮জুন দলীয় সূত্রে জানা গেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও যুক্তরাজ্যে বাংলাদেশের প্রাক্তন হাইকমিশনার ড. সাইদুর রহমান খানকে চেয়ারম্যান এবং আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং আইন ও জ্বালানি বিশেষজ্ঞ ড. সেলিম মাহমুদকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়।

তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ এবং গবেষণা ও প্রশিক্ষণসহ নানামুখী কার্যক্রমের মাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে দক্ষতা বৃদ্ধির কাজ করে থাকে এ উপ-কমিটি।

এবিষয়ে সাইফুল ইসলাম ভূঁইয়া জানান “আমি সব সময় ভিন্ন ধরনের রাজনীতি করি,আমার নেত্রী শেখ হাসিনার কথা চিন্তা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা চিন্তা করে,জাতির জনকের আদর্শকে বুকে লালন করে আমার রাজনীতিতে আসা দেশের সাধারণ মানুষের জন্য ন্যূনতম কিছু করতে পারলে আমি খুশি আমি সাধারণ একজন ছাত্রলীগ নেতা থেকে আজ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা হয়েছি আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোটি শুকরিয়া জানাই,ধন্যবাদ জানাই জাতির জনকের কন্যাকে ধন্যবাদ জানাই বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্যার কে। ধন্যবাদ জানাই বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ এমপি কে। ছাত্রনেতা হিসেবে যখন ছিলাম তখন যেভাবে দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সব সময় দলের জন্য কাজ করেছি ঠিক সেভাবেও সব সময় আওয়ামী লীগের নীতি ও আদর্শকে লালন করে দিনগুলো তো ইনশাল্লাহ কাজ করে যাব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

উল্লেখ্য,এর আগে সাইফুল ইসলাম ভূঁইয়া রমনা থানা ছাত্রলীগের সাবেক উপ দপ্তর সম্পাদক, সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )